Frequently asked questions about Company
ত্রয়ী কি বাংলাদেশী সফটওয়্যার? Is Troyee a Bangladeshi Software?
হ্যাঁ। ত্রয়ী একটি বাংলাদেশী সফটওয়্যার। ত্রয়ী হচ্ছে ব্র্যান্ডের নাম।
কোম্পানির নাম BEST BUSINESS BOND LIMITED (সংক্ষেপে: 3BL) যা প্রযুক্তির সাথে ব্যবসার সর্বোত্তম বন্ধনে সহায়তা করে।
Yes. Troyee is a Bangladeshi software. Troyee is the brand name.
Company name is BEST BUSINESS BOND LIMITED (in short: 3BL) that helps best bonding of business with technology.
ত্রয়ী কত বছর ধরে স্থানীয় বাজারে আছে? How many years has Troyee been in the local market?
সৃষ্টি বা উৎপত্তি: এসএমই-এর জন্য ২০০০ সালে “স্টার্টার সফটওয়্যার সলিউশন”-এর জন্য গবেষণা ও ডেভেলপমেন্ট (উন্নয়ন) -এর কাজ শুরু হয়।
ত্রয়ী’র জন্ম: ২০০৪ সালে আনুষ্ঠানিক সূচনা।
আমরা কেবল বাংলাদেশের বাজারে প্রবেশ করিনি, আমরা এখানেই বড় হয়েছি।
আমাদের- ২৫ বছরের স্থানীয় বাজারে উপস্থিতি, কার্যক্ষেত্র ভিত্তিক দক্ষতা অর্জন
স্থানীয় চ্যালেঞ্জগুলি বোঝা এবং গ্রাহকেরদের প্রবৃদ্ধির অংশীদার হওয়া
-এসব কিছু আমাদেরকে অন্যদের সাথে তুলনার বাইরে রেখেছে। আমরা স্থানীয় মন নিয়ে বিশ্বমানের।
The Genesis: Research & Development started in 2000 for a “Starter Software Solution” for SMEs.
The Birth of Troyee: Official launch in 2004.
We didn’t just enter the Bangladeshi market; we grew up in it.
We are beyond compare by 25 Years of presence in local market, attaining domain expertise,
understanding local challenges and being part of customer’s growth. We are Global Standards, with Local Soul.
কোম্পানির শক্তিশালী দিগগুলো কি কি? What are the strengths of the Company?
কোম্পানীর শক্তিশালী দিগগুলো হচ্ছে:
ডোমেইন (ব্যবসায়িক কার্যক্ষেত্র ভিত্তিক জ্ঞান) দক্ষতা:
বিভিন্ন এসএমই খাতে ২৫ বছরের অভিজ্ঞতা। দক্ষতা অর্জনের যাত্রায় নবীন থেকে বিশেষজ্ঞ। পেশাদারদের সাথে দক্ষতা চর্চার মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
শক্তিশালী সফটওয়্যার ডেভেলপমেন্ট টীম:
আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টীমের রয়েছে –
- গভীর প্রযুক্তিগত দক্ষতা (বহুমাত্রিক দক্ষতা, নুতন প্রযুক্তি শেখা, মানসম্মত মনযোগ)
- চমৎকার পারস্পরিক সহযোগিতা (স্পষ্ট যোগাযোগ, বিশ্বাস, কাজে অংশীদারিত্ব) এবং
- ব্যবহারকারী-কেন্দ্রিক ও ব্যবসা–সচেতন মানসিকতা
টীমের সদস্যগণ গ্রাহকদের কাজ নিজেদের কাজ মনে করে এবং সমস্যা সমাধান করার জন্য আগাম পদক্ষেপ নেয়ায় অভ্যস্ত।
এছাড়াও, প্রকল্প ব্যবস্থাপনার কার্যকরী পদক্ষেপ- উদ্ভাবনী, উচ্চ-মানের এবং গ্রহণযোগ্য সফটওয়্যার তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সফটওয়্যার ডেভেলপমেন্ট-এ বহুমুখীতা:
আমাদের সকল স্ট্যান্ডার্ড সফটওয়্যার গ্রাহকদের প্রয়োজনানুযায়ী “টেইলার–মেড“ করার সুযোগ রয়েছে। আমরা প্রয়োজন অনুসারে “কাস্টম অ্যাড–অন“ তৈরি করতে পারি এবং মূল সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে পারি।
দক্ষ ও অনন্য সফ্টওয়্যার ইমপ্লিমেন্টেশন টীম:
আমাদের সফ্টওয়্যার ইমপ্লিমেন্টেশন টীমের দক্ষতা বহুমাত্রিক গুনাবলীর পরিপূর্ণ মিশ্রণ।
– মূল প্রযুক্তিগত দক্ষতা
– প্রয়োজনীয় সফট স্কিল
– ব্যবসায়িক কার্যক্ষেত্র ভিত্তিক জ্ঞান এবং
– ব্যবসা পরিচালনায় শিল্পখাতে সেরা অনুশীলনগুলোর সাথে পরিচিতি–
– এসব কিছুর সমন্বয়ে ইমপ্লিমেন্টেশন টীম গঠিত।
তদুপরি, আমাদের নিজস্ব একটি উদ্ভাবনী এবং অনন্য “ইমপ্লিমেন্টেশন ও ট্রেনিং পদ্ধতি“ রয়েছে যা অবিশ্বাস্য দ্রুততায় ব্যবহারকারীগণ গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে সুষ্ঠ প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা যায়।
টেকসই সহায়তা পরিষেবা:
আন্তর্জাতিক টিকিটের জন্য অপেক্ষা করতে হয় না। বট প্রতিনিধির শিখিয়ে দেয়া গতানুগতিক সহযোগিতায় বিরক্ত হতে হয় না। আপনার ভাষায় কথা বলা একজন স্থানীয় বিশেষজ্ঞ সর্বদা একটি ফোন কলের দূরত্বে অবস্থান করে। তাৎক্ষণিক অন-লাইন বা প্রয়োজনে অন-সাইট সহায়তা নিশ্চিত করা হয়।
Strengths of the Company are:
Domain Expertise:
25 years of experience in different SME sectors. From NOVICE to PROFICIENT in Skill Acquisition Journey. Our confidence has been built through practicing skills with professionals.
Strong Software Development Team:
A strong software development team having deep technical expertise (diverse skills, continuous learning, quality focus) with excellent collaboration (clear communication, trust, shared goals) and a user-centric, business-aware mindset, driven by ownership, proactive problem-solving, and effective project management, leading to innovative, high-quality, and adaptable solutions.
Flexibility in Software Development:
Our all Standard software has opportunity to be “Tailor-made.” We can develop “Custom Add-ons” as per need and include in the core software.
Unique Software Implementation Team:
Our software implementation team is a blend of core technical skills, essential soft skills, business domain knowledge and familiarity with industry best practices of business operations. Moreover, we developed an innovative and unique “Implementation-Training Methodology” that ensures rapid user adoption and smooth technology transfer.
Sustainable Support Services:
No waiting for international tickets. You don’t have to rely on the traditional support provided by the bot representative. A local expert who speaks your language is always a phone call away. Ensure instant remote or on-site support.
গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার জন্য কোম্পানি কি কোনও আইনি চুক্তিতে করে? Does the company sign legal agreement to guarantee customer satisfaction?
হ্যাঁ। আমরা সর্বদা স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে আইনগত চুক্তি করতে প্রস্তুত আছি।
আমাদের যাত্রার শুরুর দিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ইমপ্লিমেন্টেশন কাজ সফলভাবে সম্পন্ন করার অঙ্গীকারসহ ক্ষতিপূরণ সংক্রান্ত ধারা উল্লেখ করে আমাদেরকে স্ট্যাম্প পেপারে চুক্তি করতে হয়েছিল। এই চুক্তিগুলো আমাদের প্রাথমিক গ্রাহকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই সময়ের অনেক প্রকল্পই পরবর্তীতে দীর্ঘমেয়াদি সফলতায় পরিণত হয়েছে।
সময়ের সাথে সাথে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা এবং হাজারো সন্তুষ্ট গ্রাহকের আস্থায় আমাদের কাজের রেকর্ডই আমাদের সবচেয়ে বড় গ্যারান্টিতে পরিণত হয়েছে।
বর্তমানে কোনো গ্রাহক চাইলে আমরা এ ধরনের বিস্তারিত আইনগত চুক্তি করতে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকি। আমরা বিশ্বাস করি—বিশ্বাস গড়ে উঠে কাজের মাধ্যমে, তবে প্রয়োজন হলে আমরা আমাদের অঙ্গীকারকে লিখিতভাবেও নিশ্চিত করতে সবসময় প্রস্তুত থাকি।
Yes. We are open to signing formal legal agreements to ensure complete transparency, accountability, and customer satisfaction.
In the early years of our journey, we had to signed agreements on stamp paper that clearly outlined our commitment to successful software development and implementation, including compensation clauses in case of non-performance. Those agreements played a key role in establishing trust and credibility with our initial clients, and many of those engagements turned into long-term success stories.
Over time, as we built a strong reputation with more than two decades of consistent performance and thousands of satisfied customers, our track record itself became our strongest guarantee.
Today, we sign such detailed legal agreements whenever a client requests them. We believe trust is best built through performance, but we are always ready to formalize our commitment when required.
গ্রাহকদের ব্যবসায়িক তথ্যাবলীর গোপনীয়তা রক্ষার বিষয়ে কোম্পানির নীতিমালা কী? What is the company’s policy regarding the confidentiality of customers’ business data?
গ্রাহকদের ব্যবসায়িক তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, ট্রেনিং এবং সাপোর্ট সেবার সময় আমাদের কাছে যেসব আর্থিক, কার্যক্রম সংক্রান্ত বা কৌশলগত তথ্য প্রদান করা হয়, সেগুলো আমরা সম্পূর্ণ গোপনীয়তার সাথে সংরক্ষণ ও ব্যবহার করি। গ্রাহকের পূর্বানুমতি ছাড়া কোনো তথ্য কখনোই তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না।
আমাদের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী—
- শুধুমাত্র অনুমোদিত কর্মীরাই গ্রাহকের ডাটায় প্রবেশাধিকার পায়।
- সকল কর্মকর্তা ও কর্মচারী গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতায় আবদ্ধ।
- গ্রাহকের তথ্য নিরাপদ পরিবেশে সংরক্ষণ করা হয়।
- চুক্তির পরিধির বাইরে কোনো বাণিজ্যিক বা বিশ্লেষণমূলক কাজে গ্রাহকের তথ্য ব্যবহার করা হয় না।
প্রয়োজনে আমরা গ্রাহকের সাথে আনুষ্ঠানিক NDA (Non-Disclosure Agreement) স্বাক্ষর করতেও সম্পূর্ণ প্রস্তুত থাকি।
Protecting our customers’ business data is one of our highest priorities.
We strictly maintain the confidentiality of all financial, operational, and strategic information that is shared with us during software development, implementation, training, and support services. Customer data is used solely for authorized project-related purposes and is never disclosed to any third party without prior written consent.
Our internal policy ensures that:
- Access to customer data is limited to authorized personnel only.
- All employees are bound by confidentiality obligations.
- Project data is stored securely with controlled access.
- Customer information is never used for any commercial, promotional, or analytical purposes beyond the agreed scope of work.
If required, we are willing to sign a formal Non-Disclosure Agreement (NDA) to further guarantee data security and confidentiality.
