Our Stories Are Just Like This
আমাদের গল্পগুলো এরকমই
২০২০ সালের কথা। বেসিস সফটএক্সপোতে একটি স্বনামধন্য এগ্রো শিল্পের ব্যবস্থাপনা পরিচালক আসেন তার ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে নিতে। আমরা তাঁর রিকয়ারমেন্টগুলো লিখে নেই এবং মেলা শেষেই-মেইলে আমাদের সক্ষমতাও তাঁদের সাথে কাজ করার আগ্রহের কথা জানাই। বিপত্তি ঘটলো ব্যবস্থাপনা পরিচালকের নামের বানানে ভুল। তিনি ফিরতি ইমেইলে তার মন:ক্ষুন্ন হওয়ার বিষয়টি জানান এবং আমাদের সাথে কাজ করার অনাগ্রহের কথা জানিয়েদেন। আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা লজ্জিত হলাম এবং বিনয়ের সাথে বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করে দ্রুতই তাঁকে ইমেইল পাঠানো হলো। ইমেইলের বিষয়বস্তুর উপস্থাপনায় তিনি সন্তুষ্ঠ হন এবং আমাদের ইমপ্লিমেন্টেশন টিমের দক্ষতার বিষয়ে আমাদের প্রতিশ্রুতিতে আস্থা রেখে আমাদের সাথে কাজ শুরু করেন।এখন ২০২৬। তাঁর পরিবর্তিত ও পরিবর্ধিত ব্যবসার সাথে আমাদের সফট্ওয়্যার ত্রয়ীও সর্বদাই থাকে সময়োপযোগী। বিশ্বাস ও আস্থার মিশিলে আমাদের একসাথে পথ চলা।
আমাদের গল্পগুলো এরকমই!
The Misspelled Name—A Lesson in Prudence
In 2020, at the BASIS SoftExpo, the Managing Director of a renowned Agro-industry approached us for software solutions. We noted his requirements and sent a follow-up email, but we made a mistake—we misspelled his name. He replied expressing his disappointment and declined to work with us. We felt deeply embarrassed and immediately sent a sincere, polite apology. Impressed by our humility and the quality of our implementation team, he reconsidered and started the project. Today, in 2026, Troyee continues to evolve alongside his growing business. Our journey is built on trust and mutual respect.
Our stories are just like this!
ঢাকার বাহিরে অবস্থিত একটি ফিস ফিড কোম্পানী দীর্ঘদিন ধরে আমাদের ত্রয়ী এন্টারপ্রাইজ এডিশন সফটওয়্যার ব্যবহার করছিলেন। মাঝেমাঝে এন্ট্রি লেভেলে ছোট-খাট কিছু কাস্টমাইজেশনের কাজ করিয়ে নেন এবং কিছু কাস্টমাইজড রিপোর্টও তৈরী করে নেন। বছর তিন আগে আমাদের এইচআর এন্ড পেরোল সফটওয়্যারও নেন এবং নিজেদের এইচ আর পলিসি অনুযায়ী কনফিগার করে ব্যবহার করেন। সম্প্রতি বাংলাদেশ শ্রমবিধি অনুযায়ী, বিশেষ করে, শ্রমবিধিমালা ১০২ অনুযায়ী ওভারটাইম হিসাবের ক্ষেত্রে মাসভেদে কার্যঘন্টা ভিন্ন না হয়ে স্থিরভাবে ২০৮ ঘন্টা ধরা হয়। এ বিধান অনুযায়ী,
সকল কর্মচারীর ক্ষেত্রে- ওভারটাইম = (বেসিক স্যালারী × ২) ÷ ২০৮ × ওভারটাইম সময়।
সকল কর্মকর্তার ক্ষেত্রে- হলিডে এলাউন্স = গ্রস স্যালারী ÷ ২০৮ × ওভারটাইম সময়।
আমাদের ফাংশনাল টীম বিষয়টি কয়েকজন কর্মচারী ও কর্মকর্তার জন্য উদাহরণ হিসাবে স্যাম্পল ডাটা ব্যবহার করে নিশ্চিতভাবে বিষয়টি বুঝে নেন।তারপর, টেকনিক্যাল টীম দিয়ে তা তৈরী করে নিরিক্ষা শেষে ডেলিভারী দেয়া হয়।
এইচআর ম্যানেজার কাস্টমাইজেশনের এ সুযোগ পেয়ে আনন্দিত হয়ে যান।
HR & Payroll as per Labor Law
A fish feed company had been using our Enterprise Edition and eventually added our HR & Payroll software. Recently, they needed to align with Bangladesh Labor Law Rule 102, specifically the fixed 208-hour overtime calculation regardless of the month’s actual hours. Our functional team analyzed the requirement with sample data, and our technical team delivered the customized update. Their HR Manager was delighted with this localized compliance feature.
একটি পোলট্রি ফিড কোম্পানী, যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরী হয় ২০০৬ সালে। আমরা তখন সফটওয়্যার নিয়ে বাজারে নতুন। বিদেশী সফটওয়্যারের ভীষণ আধিপত্য। সম্ভাব্য কাস্টমারের কাছে বিশ্বাসযোগ্য হওয়াই ছিল মুখ্যবিষয়। সে সময়ে যাঁরা আমাদের দক্ষতায় বা কাজের প্রতি আন্তরিকতার আস্থা রাখতেন তাঁদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ পারতাম। সে সময়ে আমাদের কাজ করার সুয়োগ দেয়া কোম্পানীগুলোর মধ্যে এটিও অন্যতম।
২০২৪ সাল পর্যন্ত সময়ের সাথে আমাদের সফটওয়ারের আপডেটগুলো সরবরাহ করে এবং মাঝে মাঝে কিছু কাস্টমাইজেশন করে কাজ চলে যাচ্ছিল। ২০২৫ সালে এসে তাঁরা সিদ্ধান্ত নিলেন, তাঁদের ক্রয়, উৎপাদন, বিক্রয়, মজুদ, সরবরাহ ব্যবস্থাপনাসহ পুরো ব্যবসায়ের কেন্দ্রীয় অটোমেশন করবেন। আমাদের সাথে বিস্তারিত আলোচনা হলো।আমরা দেখলাম, তাঁদের বিক্রয়ের পলিসিগুলোই ভিন্নমাত্রার এবং তাঁদের প্রতিযোগীদের চাইতে আলাদা। তাঁদের কাস্টমারদের ভাগ করলেন বিভিন্ন প্যারামিটারে। যেমন- ক্যাশ কাস্টমার-ক্রেডিট কাস্টমার, রেগুলার ডিসকাউন্ট-স্পেশাল ডিসকাউন্ট, ডেলিভারী পয়েন্টভিত্তিক সাবসিডি, মাসিক ইনসেনটিভ-বাৎসরিক ইনসেনটিভ, ক্রেডিট কাস্টমারদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্রেডিট লিমিট, ইত্যাদি। সেলস রিপ্রেজেন্টেটিভ এবং এরিয়া অনুযায়ী কাস্টমারদের আরেক দফা ক্যাটাগরাইজড করতে হলো সেলস রিপ্রেজেন্টেটিভদের টার্গেট ও এচিভমেন্টের হিসাব রাখার জন্য। মোবাইল এপ ব্যবহারকরে সেলস-অর্ডার ও পেমেন্ট কালেকশন এপ্রুভাল করার অপশনসহ ব্যবস্থা রাখা।
আমরা তিনমাস সময় নিয়ে পোলট্রি ফিড ইআরপি তৈরী করলাম এবং টেস্টিং শেষে ইমপ্লিমেন্টেশনও সঠিকভাবে সম্পন্ন করে দিলাম। চ্যালেঞ্জিং অংশ ছিলো, বছরের মাঝামাঝি সময়ে পূর্ববর্তী সফটওয়্যার থেকে মাস্টারডাটা ইম্পোর্ট করে ইআরপি’র আইএফআরএস অনুযায়ী কনফিগার করা, ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করে একটি তারিখ থেকে লাইভ এন্ট্রি শুরু করা।
একসাথে পথ চলতে গেলে চ্যালেঞ্জ তো নিতেই হয়। আর, আমরাও এরূপ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে অভ্যস্ত।
A Long-term Partnership in Evolution
Our relationship with a poultry feed company began in 2006 when foreign software dominated the market. They trusted our skills when we were new, and we are still grateful for that. In 2025, they decided to automate their entire business centrally. Their sales policies were unique—categorizing customers by multiple parameters like monthly incentives, delivery subsidies, and individual credit limits . Within three months, we developed a Poultry Feed ERP, successfully imported their master data mid-year, and configured it for IFRS compliance. We thrive on taking these kinds of challenges alongside our long-term partners.
একটি ফার্মাসিটিক্যালস্ ও ভেটেনারী মেডিসিন উৎপাদন ও সারাদেশে বিপণনকারী প্রতিষ্ঠান যার হেড অফিস চট্টগ্রামে অবস্থিত এবং ২০১২ সাল থেকে ত্রয়ী সফট্ওয়্যার ব্যবহার করছে। ওয়াইড-এরিয়া নেটওয়ার্ক ফ্যাসিলিটি ব্যবহার করে ফ্যাক্টরী, হেড-অফিস, ব্রাঞ্চ-অফিস সব মিলে ব্যবহাকারীর সংখ্যা প্রায় ৫০ জন। ভাউচার এপ্রুভাল করার সুবিধা ত্রয়ী এন্টারপ্রাইজ এডিশনে ছিল না বলে কিছুদিন পর এ সুবিধার জন্য ত্রয়ী প্রিমিয়াম ভার্সনে আপডেট করে দেয়া হয়। এরপর প্রয়োজন দেখা দিলো মোবাইল ফোনে ভাউচার এপ্রুভাল করার সুবিধা সংযোজনের। পরামর্শ দেয়া হলো ওয়েব ভার্সন সফট্ওয়্যার নেয়ার জন্য। কিন্তু তাঁরা ডেস্কটপ ভার্সনে সাবলীল এবং ক্লাউড-সার্ভারের জন্য বাড়তি খরচ করতে চান না। তাঁদের সন্তষ্ঠির জন্য মোবাইল এপ তৈরী করে অন-প্রিমাইজ সার্ভারের সাথে রিয়েল টাইম কানেক্টিভিটি করে দেয়া হয়। ভাউচার এপ্রুভাল ও আরও কিছু ফিচার সমন্বিত মোবাইল এপ ব্যবহার করে গ্রাহক ভীষণ খুশী।
Cloud Benefits on an On-Premise Server
A pharmaceutical and veterinary medicine company in Chittagong has been using Troyee since 2012 with over 50 users across various branches. As they grew, they needed to approve vouchers via mobile. While we suggested a web-based version, they preferred their existing desktop setup and didn’t want the extra cost of a cloud server. To satisfy them, we developed a mobile app that provides real-time connectivity to their on-premise server. The client is thrilled with the convenience.
প্লাস্টিক পণ্য উৎপাদন, সমগ্রদেশে ডিলার- এর মাধ্যমে ও সরাসরি বিক্রয় করা প্রতিষ্ঠানে ত্রয়ী সফট্ওয়্যার দিয়ে শুরুতে কেবল একাউন্টস মেনটেইন করা হতো। পরবর্তীতে ইনভেন্টরী ও প্রডাকশন মডিউলও ব্যবহার করতে শুরু করেন। কিন্তু ক্রমবর্ধমান ব্যবসার ব্যবস্থাপনা আর স্ট্যান্ডার্ড ত্রয়ী-তে মেনটেইন করা যাচ্ছিল না। আমাদের সাথে আলোচনা হলো। সেলস-মার্কেটিং নিয়ে তাঁদের পরিকলাপনার কথা শোনা হলো। তারপর তৈরি করে দেয়া হলো ওয়েব-বেইজড কাস্টমাইজড সলিউশন। সেলস-রিপ্রেজেন্টেটিভ মোবাইল এপে সেলস-অর্ডার এবং পেমেন্ট কালেকশন করে। কেন্দ্রিয়ভাবে সেলস-অর্ডার এপ্রুভাল করে ইনভয়েজ তৈরী করা হয়। ধীরগতির কাজ পায় দূর্দান্তগতি। সব ঠিকঠাকমতো চলতে থাকে। বেশ কিছুদিন পর সেলস এন্ট্রিঅপারেটদের তরফ থেকে অনুরোধ আসলো। ফিল্ড অফিসারগণ অর্ডার প্লেস করেন কিন্তু সব প্রডাক্টের মজুদ না থাকলে কেবলমাত্র মজুদ থাকা প্রডাক্টের বিল করে সরবরাহ করা হয়। এতে করে আংশিক বিল করা সেলস-অর্ডারগুলো পেন্ডিং সেলস-অর্ডারের তালিকাভুক্ত হয় এবং পরবর্তীতে যেকোন বিল করার সময় নূতন সেলস-অর্ডারের সাথে পেন্ডিংসেলস-অর্ডারগুলোও লিস্টে প্রদর্শনকরে। ব্যবসায়ের প্র্যাকটিস হচ্ছে পেন্ডিং অর্ডার থেকে কখনো বিল করা হয় না, নুতন করে অর্ডার দিতে হয়। তাই সেলস এন্ট্রি অপারেটার যেন ঐ এন্ট্রিস্ক্রীন থেকেই পেন্ডিং অর্ডারগুলো বাতিল করে দিতে পারেন সে সুযোগ সংযুক্ত করে দেয়া হয়।
আমরা নুতন অর্ডার ও পেন্ডিং অর্ডার ফিল্টারের ব্যবস্থা করে সেলস এন্ট্রি অপারেটর যেন সহজেই পেন্ডিং অর্ডারগুলো বাতিল করে দিতে পারেন সে ব্যবস্থা করে দিলাম।অটোমেশনের বিচক্ষণতায় অপারেটর মহাখুশী।
Adding Intelligence to Sales Operations
A plastic products manufacturer initially used Troyee only for accounts but later added inventory and production. To meet their growing needs, we built a web-based customized solution. Field officers now use a mobile app for sales orders and collections. We solved a specific “capability gap”: when an order was only partially fulfilled due to stock issues, the pending items would clutter the system. We added a feature allowing operators to cancel these pending orders directly from the entry screen, significantly speeding up their workflow.
আরো একটি প্লাস্টিকপণ্য উৎপাদন ও বিক্রয় করা প্রতিষ্ঠানের সাথে আমাদের অভিজ্ঞতার গল্প এটি।
বিশ্বব্যাপী শত শত সফটওয়্যার বিক্রয়ের উদাহরণ তুলে ধরা স্থানীয় এজেন্টের কথার মায়াজালে তাঁরা বিদেশী ইআরপি সফটওয়্যার কিনেন। কিন্তু সফটওয়্যারে ইনভেন্টরী ও প্রডাকশন মডিউলে উৎপাদনের ধাপগুলো ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে হোঁচট খেলেন।লোকাল এজেন্টের কথা একটাই- এত এত প্রতিষ্ঠান এ সফটওয়্যার ব্যবহার করছে কারো অসুবিধা নেই, আপনাদেরই যত অভিযোগ। অবাক করা কথা! উপায়ন্তর না দেখে তাঁরা উৎপাদনের প্রসেস বাদ দিয়ে সরাসরি ‘র-ম্যাটেরিয়াল’ কনজামশন করে ফিনিশড গুডস রিসিভ সেলস মডিউল ব্যবহার করার উপযোগী করে নিলেন। বিপত্তি বাঁধলো এখানেও। সেলস-অর্ডার এন্ট্রি দেয়া হলো, সেলস-অর্ডারের বিপরীতে তৈরী হলো ইনভয়েজ।সব কাস্টমার সেলস অফিসারও এলাকা ভিত্তিক ভাগ করা।ডেলিভারীভ্যান একদিনে তিন/চারটি বা সম্ভব হলে আরো বেশী এরিয়ায় প্রডাক্ট ডেলিভারী করে। ডেলিভারী ভ্যানে এলাকা অনুযায়ী প্রডাক্ট লোড করা হয় যেন শেষ এলাকার প্রডাক্ট গুলো সবার আগে ভ্যানে তোলা যায়। সফটওয়্যার থেকে এলাকাভিত্তিক ইনভয়েজ সামারী রিপোর্ট প্রয়োজন। সফটওয়্যারে নেই। তৈরী করা দিতে বলা হলো। লোকাল এজেন্ট বিদেশে কথা বলতে বলে। বিদেশ আবার তৃতীয় পক্ষের সাথে কথা বলতে বলে।তাঁরা হাঁপিয়ে উঠলেন এবং এ থেকে মুক্তি চাইলেন।
আমরা যত্নের সাথে তাঁদের ব্যবসা পরিচালনার সবগুলো বিষয় আমাদের স্ট্যান্ডার্ড ত্রয়ী সফটওয়্যারে সংযুক্ত করে ডেলিভারী দিলাম। উৎপাদন প্রক্রিয়ায় ব্যাচ মেনটেইন করে প্রসেস টেম্পলেট তৈরী করার সুযোগ করে দেয়া হলো। সেলস-ডিস্ট্রিবিউশন এবং পেমেন্ট কালেকশন সাবলীল করার জন্য মোবাইল এপ তৈরী করে দেয়া হলো। তাঁদের চাহিদানুযায়ী সব কাস্টমারদের কয়েকটি ক্যাটাগরীতে ভাগ করে তাদের ভিন্ন ভিন্ন ক্রেডিট লিমিট, ডিসকাউন্ট, ইনসেনটিভ, সাবসিডি ইত্যাদি কনফিগার করার এবং সংশ্লিষ্ট রিপোর্ট তৈরী করে দেয়া হলো।
তাঁরা বিদেশী ইআরপি থেকে মুক্তি পেলেন।
Freedom from Foreign ERP
Another plastic manufacturer fell for the “global presence” trap and bought a foreign ERP through a local agent. They immediately struggled with implementing production steps. The agent dismissed their concerns, claiming no one else had issues. Eventually, the client couldn’t even get a simple localized report (area-wise invoice summaries for delivery vans) because the agent had to coordinate with third parties abroad. We stepped in, integrated their unique workflows into Troyee, developed a mobile app for sales, and configured complex credit limits and incentives. They finally found freedom from the rigid foreign ERP.
